নির্মাণ শ্রমিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা ফয়সাল আলীম
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৯ জুলাই/জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ ফয়সাল আলীম।
শনিবার সন্ধ্যায় পাঁচবিবি রেলওয়ে স্টেশন সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফয়সাল আলীম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন চেয়ারম্যান, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি প্রফেসর আজাদ আলী, পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ খন্দকার মনির হোসেন, জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রহমান সহ অনেকেই।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































